বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে পুলিশের ব্লক রেইড অভিযান ॥ গ্রেফতার ৭

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭
  • ৬৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও পলাতক আসামীদের গ্রেফতারে ব্লক রেইড অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের নির্দেশে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বুধবার রাত ১১ থেকে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে ২৬ জনকে আটক করা হয়। অভিযানে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমানের নেতৃত্বে ওসি তদন্ত, ওসি অপারেশন, ১৬জন এস আই এবং ২ পুলিশ ফাঁড়ির সকল পুলিশসহ ২ প্লাটুন পুলিশ অংশ নেয়। রাতব্যাপী অভিযানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ২৬ জনকে আটক করা হয়। আটকৃতদের থানায় নিয়ে এসে যাচাই বাচাই করে ৭ জনকে গ্রেফতার দেখিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হয়। গ্রেফতারকৃত ৭ জন থানার বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। তারা দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। গ্রেফতাকৃতরা হলো-উপজেলার আমড়াখাই গ্রামের মরশিদ উল্লার ছেলে আরজু মিয়া, নহরপুর গ্রামের আলফাজ মিয়ার ছেলে লিটন মিয়া, চাঁনপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে দুলাল মিয়া, কালিয়ারভাঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল খালিক, বানিউন গ্রামের আঃ বশিরের ছেলে আঃ ছবুর, শ্রীমতপুর গ্রামের নছর উদ্দিন ও তার মেয়ে লতিফা বেগম।
এ ব্যাপারে ওসি এস.এম আতাউর রহমান বলেন, সুন্দর এবং অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জঙ্গি, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের সর্ম্পকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com