শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সর্বস্ব লুট

  • আপডেট টাইম বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার আটলিয়া শাহপুর এলাকায় সাদেক মিয়া (৩০) নামের এক গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সর্বস্ব লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত সাদেক তগলি গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র। আহত সূত্রে জানা যায়, সাদেক দীর্ঘদিন ধরে গরু ব্যবসা করে আসছেন। গতকাল ওই সময় গরু কিনতে টাকা নিয়ে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। উল্লেখিতস্থানে একদল দুর্বৃত্ত তাকে আটক করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাঁধা দিলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com