শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরের মোদক ফার্মেসীর কর্মচারি মদসহ গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ৬৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার মোদক ফার্মেসীর কর্মচারি তপন চন্দ্র দাশ (৩০) কে মাদকসহ আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় সদর থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ চৌধুরী বাজার এলাকার নারিকেল হাটায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে উল্লেখিত পরিমাণ মদ উদ্ধার করা হয়। তফন নেত্রকোণা জেলার কালিজুরি থানার শিবপুর গ্রামের রসরাজ দাশের পুত্র। সে দীর্ঘদিন ধরে শহরের বাণিজ্যিক এলাকার পিন্টু মোদকের মালিকানাধীন মোদক ফার্মেসীতে কর্মচারি হিসেবে কর্মরত আছে। এ সুযোগে মাদক বিক্রির সাথে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে এসআই রুহুল আমিন বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com