শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ে আগ্নেয়াস্ত্র সহ দুর্ধর্ষ ডাকাত টেনু গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ৫৮১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে আগ্নেয়াস্ত্র ও রামদাসহ দুর্ধর্ষ ডাকাত টেনু (২৮) কে পুলিশ গ্রেফতার করেছে। সে কাগাপাশা ইউনিয়নের ওমরপুর উত্তরপাড় গ্রামের গজম্বর আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে বানিয়াচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেনু আগ্নেয়াস্ত্রসহ তার নিজ বাড়িতে অবস্থান করছে।
খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক মোড়ল, এসআই মোস্তাক আহমেদ, এএসআই আবুল খায়ের, এএসআই জালাল, এএসআই মোজাম্মেল, এএসআই খলিলসহ একদল পুলিশ বিকেল ৫টা ১০ মিনিটে তার বাড়ি ঘেরাও করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত টেনু পালাবার চেষ্টা করে। কিন্তু পুলিশ বেষ্টনি থাকার কারণে সে পালাতে ব্যর্থ হয়। পরে পুলিশ তার ঘর থেকে তাকে গ্রেফতার করে এবং তল্লাশি করে একটি দেশীয় পাইপগান, দুইটি গুলি ভর্তি কার্তুজ, ৫টি রামদা ও লম্বা একটি লোহার রড উদ্ধার করে। ডাকাত টেনুর বাড়িতে পুলিশের অভিযান চলাকালে এলাকার উৎসুক জনতা উপস্থিত হয়ে তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। অস্ত্রসহ গ্রেফতারকৃত ডাকাত টেনুকে কড়া পুলিশ প্রহরায় বানিয়াচং থানায় নিয়ে আসার পর উপজেলা সদরে জানাজানি হলে সেখানেও উৎসুক জনতা ভিড় জমান এবং তার শাস্তির দাবি করেন। রাতে টেনুর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com