বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা অচেতন অবস্থায় যুবক উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৬০১ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে ধ্র“ব সরকার (৪৫) নামের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। সে মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রামের নিতেন্দ্র সরকারের পুত্র। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে নুতন ব্রীজ এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকতে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে।
এ সময় হাসপাতালে আসা ওই ব্যক্তির ভাতিজা জানান, গত বুধবার আত্মীয়ের বাড়িতে ভৈরব এলাকায় বেড়াতে যান ধ্র“ব সরকার। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়ির উদ্দেশ্যে আসার জন্য ভৈরব থেকে সিলেটগামী একটি বাসে উঠেন। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে সর্বস্ব ছিনিয়ে নেয়। পরে নতুন ব্রীজ এলাকায় নামিয়ে দেয় বাসের কনন্ট্রাক্টর।
স্থানীয় লোকজন ধ্র“বকে উদ্ধার করে আত্মীয় স্বজনকে খবর দিলে ভাতিজা ছুটে আসেন। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির জ্ঞান ফিরে আসেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com