শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সহ-সভাপতি ভারত গমন উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ৭২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সমকাল, সবুজ সিলেট প্রতিনিধি ও দৈনিক বিবিয়ানার নির্বাহী সম্পাদক এম এ আহমদ আজাদ এবং দৈনিক যুগান্তরের প্রতিনিধি হবিগঞ্জের মাসিক বিবিয়ানা বার্তা পত্রিকার সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ সরওয়ার শিকদার এর ভারত সফর উপলক্ষ্যে গতকাল বুধবার বিকালে নবীগঞ্জ প্রেসক্লাবে এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ মুহিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সলিল বরণ দাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন দৈনিক বিবিয়ানার সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম।
বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সংবর্ধিত সাংবাদিক এম এ আহমদ আজাদ, মোঃ সরওয়ার শিকদার, সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, রাকিল হোসেন, বর্তমান সহ-সভাপতি এম মুজিবুর রহমান, বর্তমান যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না, দৈনিক বিবিয়ানার বার্তা সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, আকিকুর রহমান সেলিম, এটিএম জাকিরুল ইসলাম, সুলতান মাহমুদ, নিয়ামুল করিম অপু প্রমূখ। সংবর্ধিত দুই সাংবাদিক আজ সংক্ষিপ্ত সফরে ভারতের আজমির শরীফ যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com