শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে ৫টি বাড়ীর ১১ বনের লাচে আগুন

  • আপডেট টাইম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৮২৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে চারটি বাড়িতে আগুণ দিয়ে ১০টি বনের লাচ পুড়িয়ে ছাই করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, উপজেলার মিরাশী ইউনিয়নের আনন্দপুর গ্রামের বাসিন্দা হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় ঈশ্বর পালের নাতী শংকর পালের বাড়ীর ৭টি বনের লাচে গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত আগুন দিয়ে পুড়িয়ে দেয়। শংকর পালের প্রায় ২০/২৫টি গরু রয়েছে। এখন গরুগুলো খাদ্য সংকটে ভোগছে। ওই বাড়ীর তত্ত্বাবধায়ক শ্যামল পাল (৪০) জানান, রাত ৮টায় কে বা কারা বনের লাচে আগুন দিয়ে চলে যায়। আমি হঠাৎ করে আগুণ দেখে সুর চিৎকারে শুরু করলে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হয়। এদিকে গতকাল সন্ধ্যা ৭টার দিকে একই গ্রামের রিক্সা চালক গোলাপ মিয়া, রমিজ মিয়া, জন্টু পাল ও গোপেশ পালের ৪টি বনের লাচে আগুন দেয় দূর্বৃত্তরা। বাড়ির লোকজনের সুরচিৎকারে আশপাশের লোকজন এসে আগুণ নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী, মিরাশী ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মাষ্টার, দেওরগাছ ইউপি চেয়ারম্যান সামছুন্নাহার বেগম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে আমিসহ পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। তবে তিনি বলেন গতকাল রবিবার ৪টি বাড়িতে নয় একটি বাড়ির বনের লাচে আগুণ দেয়া হয়েছে। তিনি বলেন, যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে। দূর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। এলাকাবাসী ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com