শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে (দিরাই-শাল্লা) উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন সেন পতিœ

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭
  • ৯২৯ বা পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি ॥ সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন সেন পতিœ জয়া সেনগুপ্ত। বৃহস্পতিবার দিরাই ও শাল্লা উপজেলার ১১০টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। এই উপনির্বাচনে নৌকা প্রতীকে জয়া সেনগুপ্ত পেয়েছেন ৯৬ হাজার ২৬০ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব রেজু সিংহ প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ১৭০ ভোট।
প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত এই আসন থেকে ৭ বার এমপি নির্বাচিত হন। তবে অন্যান্য নির্বাচনের তুলনায় এই প্রথম ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক অনেক কম। এই আসনে মোট ২ লাখ ৪৬ হাজার ৪৩১ ভোটারের মধ্যে ১ লাখ ৩৮ হাজার ৪৩০ ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে শাল্লায় ৪৭ হাজার ৯৫৭ ভোটের মধ্যে নৌকা প্রতীকে জয়া সেনগুপ্তা ৩৬টি কেন্দ্রে পেয়েছেন ৩৮ হাজার ৯০০ এবং সিংহ প্রতীকে ছায়েদ আলী মাহবুব পেয়েছেন ৯ হাজার ৫৭ ভোট। দিরাইয়ে ৭৪টি কেন্দ্রে ১ লাখ ৬৮ হাজার ২৯৯ ভোটারের মধ্যে ৯০ হাজার ৪৭৩ জন ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে নৌকা প্রতীকে জয়া সেনগুপ্তা পেয়েছেন ৫৭ হাজার ৩৬০ ভোট। স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব পেয়েছেন ৩৩ হাজার ১১৩ ভোট। ভোট গ্রহণ শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হক বলেছেন, শান্তিপূর্ণ ভোট হয়েছে। বৃষ্টির কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল।
ড. জয়া সেনগুপ্তা বলেন, বৈরি আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে। সুরঞ্জিত সেনের মর্যাদা সরকারের উন্নয়নের পক্ষে মানুষ ভোট দিয়েছে। গত ৫ ফেব্র“য়ারি এই আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়। উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তকে মনোনয়ন দেয়। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন স্বতন্ত্র প্রার্থী মো. ছায়েদ আলী মাহবুব হোসেন।
উপনির্বাচনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। পরে আরও দুই প্রার্থী জাতীয় পার্টির শেখ মোঃ জাহির আলী ও জাসদের আমিনুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ আসনে মোট ভোটার দুই লাখ ৫২ হাজার ৪৩০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com