রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরের কামড়াপুর থেকে ৩ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুর ব্রীজ এলাকা থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাত ৮টায় সদর থানার এএসআই বিকাশ চন্দ্র দাশ ও হরিধন দাশের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হল সদর উপজেলার গোপায়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র রুমান আক্তার (২৫), মুহিদ মিয়ার পুত্র রাসেল মিয়া (২৮) ও বানিয়াচং উপজেলার জোড়ানগর গ্রামের বিমল দাশের পুত্র সুমন দাশ (৪০)। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com