শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে কেচির আঘাতে যুবক আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ৫২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুযুবকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক আহত হয়েছে। গত রবিবার সন্ধার পর ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত যুবকরে নাম সায়েদ মিয়া (১৮)। তিনি বানিউন গ্রামের শামীম আহমেদের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধার পর সায়েদ মিয়া ও উমরপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র নুরকাছ মিয়ার মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে নুরকাছ মিয়া পাশের একটি সেলুন থেকে চুল কাটার কেচি এনে সায়েদের শরীরে পরপর কয়েকটি আঘাত করে। সায়েদ গুরুতর আহত হয়। সায়েদের অবস্থা গুরুতর বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com