রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ৫৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বারিকান্দি গ্রামের লোকের দু’পক্ষের মধ্যে বাড়ির যাওয়ার আসার রাস্তার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছেন। আহতের মধ্যে ২ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
অন্যান্য আহতের মধ্যে ৯জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, উল্লেখিত গ্রামের লালু মিয়ার সাথে তালেব উদ্দিন মধ্যে বাড়ির রাস্তা নিয়ে দীঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল শনিবার বিকেলে রাস্তা দিয়ে আসা যাওয়া নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে মহিলাসহ অনন্ত ২০ জন আহত হন। আহতের মধ্যে সফিক মিয়া (৪৫), আমিনা বেগম (২৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যান্য আহতের মধ্যে লালু মিয়া (৫৫), তালেব উদ্দিন (৪৫), শাহেনা বেগম (৪৫), নিয়ামত আলী (৬০), বদরুল ইসলাম (২২), আলা উদ্দিন (৫৫), রাহেলা বেগম (৪০), শাহিনুর বেগম (২৬), রুজিনা বেগম (২৫) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com