শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মিলাদ গাজীকে কটুক্তির প্রতিবাদে লন্ডনে সভা অবিলম্বে সন্ত্রাসী শফিককে গ্রেফতারের দাবী

  • আপডেট টাইম সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ৫৫৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশের প্রয়াত জাতীয় নেতা, জাতির জনক বঙ্গবন্ধুর সহচর, সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজীর পুত্র আওয়ামী লীগ নেতা দেওয়ান শাহনেয়াজ মিলাদ গাজীকে নবীগঞ্জের চিহ্নিত ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শফিক কর্তৃক কটুক্তির প্রতিবাদে লন্ডনে এক সভা অনুষ্টিত হয়। গত ১২ এপ্রিল রাতে পূর্ব লণ্ডনের বো এলাকায় অবস্থিত আমার ফাউন্ডেশনের এর হল রুমে অনুষ্টিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি এডঃ চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হবিগঞ্জের কৃতিসন্তান হবিগঞ্জ জেলা যুবলীগ নেতা শাহজাহান কবিরের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন লন্ডন মহানগর আওয়ামীলীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুশান্ত দাশগুপ্ত, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান, যুক্তরাজ্য যুবলীগের দপ্তর সম্পাদক অজিত লাল দাশ, যুক্তরাজ্য যুবলীগের ত্রান সম্পাদক মোঃ আল আমীন মিয়া, বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক খায়েরুজ্জামান জাহাঙ্গীর, ইস্ট এন্ড লজিস্টিক এর ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সৈয়দ রব মোর্শেদ, সাবেক ছাত্রনেতা সাদি আদিত্য, খায়ের আহমেদ, সজীব আহমেদ খান, বিপ্লব পাল প্রমূখ।
সভায় বক্তারা অবিলম্বে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শফিককে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। তারা বলেন, যদি পুলিশ প্রশাসন সন্ত্রাসী শফিকে গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে যে কোন অদ্ভুত পরিস্থিতির দায়দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। বক্তারা আরো বলেন, দেওয়ান শাহনেয়াজ মিলাদ গাজীর মতো একজন সৎ, সদালাপী, কর্মট, ব্যক্তিত্বসম্পন্ন, সকল মহলে গ্রহনযোগ্য একজন নেতা যখন নবীগঞ্জ বাহুবলের উন্নয়ন নিয়ে কাজ করছেন তথা ভবিষ্যতে এ আসনের আওয়ামীলীগের কান্ডারী রূপে আবির্ভূত হচ্ছেন তখন তিনি সন্ত্রাসী শফিকের মতো ব্যক্তিদের রূষানলে পরিণত হচ্ছেন। তারা শাহনেয়াজ মিলাদ গাজীর বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com