বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৫৪৪ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তঃনগর ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের হোম সিগনালের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সকাল সাড়ে ১১টায় সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল রেল স্টেশনে প্রবেশকালে স্টেশনের হোম সিগনালের কাছে ট্রেনে কাটা পড়েন অজ্ঞাতনামা এই ব্যক্তি। লোকটির পরনে ছিল প্যান্ট ও হাফ শার্ট। ঘটনার পর রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে আসে এবং দুপুরে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com