বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাকপ্রতিবন্ধী প্রেমিক জুটির অসম প্রেম ॥ আজ নবীগঞ্জের পান্না ও সিরাজের বিয়ে

  • আপডেট টাইম শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ৭৫৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ কথা বলতে না পারলেও অনুভূতির প্রকাশ তো আর থেমে থাকে না। যেমন থাকেনি সিরাজ আর পান্নার জীবনে। আর প্রেমের জন্য মুখে কোন ভাষার প্রয়োজন নেই, নেই দুরত্বেরও বালাই। তাইতো সুদূর লন্ডন থেকে বাকপ্রতিবন্ধী সিরাজ আহমদ বাংলাদেশে ছুটে এসেছেন আরেক বাকপ্রতিবন্ধী ফাবিহা খানম পান্নার প্রেমের টানে। আর সব প্রতিবন্ধকতাকে জয় করেই ঘর বাঁধতে বাধছেন দুই জেলার দুই বাকপ্রতিবন্ধী। এ যেন এক অসাম প্রেমের গল্প! আজ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি মাহবুবা কমিউনিটি সেন্টারে বাকপ্রতিবন্ধী প্রেমিক জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।
ফাবিহা খানম পান্না নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের বড় পিরিজপুর গ্রামের মৃত মুহিব উদ্দিনের তৃতীয় মেয়ে। আর সিরাজ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের মৃত হাজি মখলিছুর রহমানের ছেলে।
সিরাজ-পান্না প্রেমের সফল পরিণতির এই গল্প এখন নবীগঞ্জ ও মৌলভীবাজারে চমক লাগিয়েছে।
পান্নার ঘনিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ২ বছর ধরে ফেসবুকে মোছাঃ ফাবিহা খানম পান্নার সঙ্গে পরিচয় হয় সিরাজের। এর পর দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এক পর্যায়ে পরস্পরকে ভালোবেসে ফেলেন তারা দুজনই বাক প্রতিবন্ধী। পরে তারা দুজনই সিদ্ধান্ত নেন বিয়ে করার। গত সাত দিন আগে সিরাজ লন্ডন থেকে মা ও ছোট ভাইকে নিয়ে দেশে আসেন। এসে দু পরিবারের যৌথ উদ্যোগে বিয়ের দিন ধার্য্য করা হয়। অতঃপর সকল জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে আজ ২১ এপ্রিল শুক্রবার ঢাকা সিলেট মহাসড়ক ঘেষা নবীগঞ্জ উপজেলার আউশকান্দি মাহবুবা কমিউনিটি সেন্টারে বিবাহ কার্য অনিুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com