শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ডাক্তার না হয়েও নামের আগে ডাক্তার লিখে প্রতারণার অভিযোগ ॥ শায়েস্তাগঞ্জে স্ত্রীসহ বরিশালের ভূয়া ডাক্তারের বিরুদ্ধে আদালতে মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডাক্তার না হয়েও নামের আগে ডাক্তার লিখে প্রতারণার অভিযোগে শায়েস্তাগঞ্জের এক ভূয়া ডাক্তার ও তার স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালতে (৮) জনস্বার্থে মামলাটি দায়ের করেন সাপ্তাহিক হবিগঞ্জের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহ্ মোঃ হুমায়ুন কবীর।
মামলার বিবরণে জানা যায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভাতশালা গ্রামের মনোহর হালদারের পুত্র বনজ কুমার হালদার দীর্ঘ ২০ বছরের বেশী সময় ধরে শায়েস্তাগঞ্জ পুরান বাজার স্কুল রোডে চেম্বার খুলে সাইনবোর্ড, প্রেসক্রিপশন, সিল, প্যাডে নামের আগে ডাক্তার লিখে ডাক্তার পরিচয়ে চিকিৎসার নামে অপচিকিৎসা ও মহিলা রোগীদের যৌন হয়রানী করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছে। তার অপচিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়ায় জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে অনেকেই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আবার কেউ কেউ উন্নত চিকিৎসায় সুস্থ হয়েছেন আবার অনেকেই অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। চিকিৎসা সেবার নামে অপচিকিৎসা করে জনসাধারণের শারীরিক ও আর্থিক ক্ষতি করায় বনজ কুমার হালদারকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল ২০১০ সংশোধিত এ্যাক্ট ২২(১), ২৯(১ ও ২) এবং দন্ডঃবিধি ৪২০ ও ৪০৬ ধারায় এ মামলা দায়ের করা হয়।
মামলার শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সম্পা জাহান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ প্রদান করেছেন। মামলার পরবর্তী শুনানি ৩০ মে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com