বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কাল বৈশাখীর ঝড়ে শায়েস্তাগঞ্জে ব্যাপক ক্ষতি ॥ যান চলাচল বিঘœ

  • আপডেট টাইম শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ৫৭৭ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ কাল বৈশাখের ঝড়ে শায়েস্তাগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছাড়াও মহাসড়কে গাছ উপড়ে পড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাযানজট সৃষ্টি হয়।
বৃহস্পতিবার রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কয়েক দফায় এই ঝড় শায়েস্তাগঞ্জের উপড় দিয়ে বয়ে যায়। শায়েস্তাগঞ্জের দেউন্দির মোড় হতে অলিপুর পর্যন্ত মহাসড়কে ছোট বড় অসংখ্য গাছ উপড়ে পড়ে। কোথাও কোথাও ভেঙে পড়েছে গাছ-পালা। এতে করে সিলেটের সঙ্গে ঢাকাগামী সব ধরণের যান চলাচল প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়ে মানুষজন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন ও একদল পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেগুলো উদ্ধার করে। প্রায় ৪ ঘন্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় শায়েস্তাগঞ্জের বিভিন্ন এলাকা। এই ঝড়ে আধা পাকা ধান ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com