রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

৩২৪ বছর বেঁচে থাকবেন যে বৃদ্ধ!

  • আপডেট টাইম রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ৫১৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ উত্তরাধুনিক যুগে কোনো মানুষ কি ৩২৪ বছর বাঁচতে পারে? অবাক হলেও সত্যি এমনই এক ঘটনা ঘটতে যাচ্ছে। তবে ঘটনাটি বাস্তবে নয়। এটি ঘটবে ‘রাবতা’ সিনেমায়। এই বৃদ্ধের চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বৃদ্ধের চরিত্রে তার নিজের লুক কেমন হবে, তা শেয়ার করেছেন তিনি। ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘এই হল রাবতায় আমার গেস্ট অ্যাপিয়ারেন্স।’ কুঁচকে যাওয়া ত্বক, ট্যাটু, আদিবাসী গয়না সব মিলিয়ে রাজকুমারের চেহারার আমূল বদল হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। প্রেমের গল্পে জড়িয়ে রয়েছে প্রতিশ্র“তিও। একেবারে শেষে দেখা মিলবে এই আদিবাসী বৃদ্ধের। দেখে বোঝার উপায় নেই মেকআপের আড়ালে আসলে লুকিয়ে রয়েছেন রাজকুমার রাও। রাজকুমারের এই লুক আনতে পরিচালক দীনেশ ভিজান ও টিমকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। ১৬ বার পরীক্ষার পরে নাকি রাজকুমারের এই লুক ফাইনাল করা হয়।
লস অ্যাঞ্জেলসের এক মেকআপ আর্টিস্টের সাহায্যে রাজকুমার হয়ে উঠেছেন ৩২৪ বছরের এই আদিবাসী বৃদ্ধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com