বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে পাওয়া গেল মির্জা ফখরুলের মেয়ের গাড়ীর কাগজ

  • আপডেট টাইম সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৬৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের চুরি হওয়া প্রাইভেট গাড়ীর কাগজপত্র পাওয়া গেছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ থানার কলিমনগর এলাকায় একটি খালের পাড়ে কাগজগুলো পেয়েছে লিমন নামে এক কিশোর।
স্থানীয় সূত্র জানায়, কলিমনগর গ্রামের আব্দুল হেকিমের পুত্র লিমন মিয়া খালে মাছ ধরতে যায়। এসময় একটি পলিথিনে মোড়ানো কাগজপত্র হাতে নিয়ে দেখে এটি একটি গাড়ীর কাগজ। কাগজে নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দেখে সে ফোন দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিষয়টি অবগত করে।
পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোবাইল ফোনে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছকে বিষয়টি জানান। এ খবর পেয়ে হবিগঞ্জ পৌর যুবদল সভাপতি সফিকুর রহমান সিতু, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে কাগজপত্র সংগ্রহ করে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত দুইদিন আগে ঢাকা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের প্রাইভেট গাড়ীটি চুরি হয়।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com