রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়ীতে ডাকাতি ॥ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেট টাইম সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে এক মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। এ সময় ডাকাতদের হামলায় মুক্তিযোদ্ধার ছেলে আহত হয়েছে। শনিবার দিবাগত শেষ রাতে পৌর এলাকার চরনুর আহমদ গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদের হামলায় আহত মুক্তিযোদ্ধা সন্তান সিপন মিয়া জানান, তার বাড়ীর ভাড়াটিয়া আলতা মিয়ার ঘরে একদল মুখোশধারী ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ঘুমন্ত লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪ ভরি স্বর্ণ, নগদ ১ লাখ ৭ হাজার টাকা ও ৪টি মোবাইল নিয়ে যায় ডাকাতরা।
শায়েস্তাগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com