বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চাকুরী জাতীয় করণের দাবীতে নবীগঞ্জে পৌর কর্মকর্তা কর্মচারীদের ধর্মঘট পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ৫৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পৌর কর্মকর্তা কর্মচারীদের চাকুরী জাতীয় করণের এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে অর্থাৎ বেতন ভাতা ও পেনশন শতভাগ সরকারি কোষাগার থেকে পাওয়ার উদ্দেশ্যে কেন্দ্রিয় কমিটির নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় নবীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গতকল সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ১ ঘন্টা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন। এ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী দাবির সাথে একমত পোষণ করে বলেন, ‘পৌরসভার কর্মকর্তা/কর্মচারীবৃন্দের শতভাগ যৌক্তিক। তিনি বলেন, এক দেশে দুই নীতি চলতে পারে না। পৌর-কর্মকর্তা/কর্মচারীবৃন্দ অন্য যে কোনো সরকারি চাকুরী জীবিদের তুলনায় কোনো অংশেই কম নয়। তাই পৌর পরিষদ তাদের দাবির সাথে সম্পূর্ণ একমত পোষন করে অবিলম্বে পূরণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। নবীগঞ্জ পৌর-কর্মকর্তা/ কর্মচারী সংগঠনের সভাপতি ও উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, তথ্য সম্পাদক ও সহ.কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী প্রমুখ। এ সময় একাত্মতা ঘোষণা করেন প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোছা. রুকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, কাউন্সিলর মো. আলাউদ্দিন, কাউন্সিলর মো. আঃ সালাম, কাউন্সিলর মো. কবির মিয়া, কাউন্সিলর মো. সুন্দর আলী, কাউন্সিলর মো. জাকির হোসেন, কাউন্সিলর জায়েদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহ. প্রকৌশলী ভবি মজুমদার, সচিব মো. আজম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, কর আদায়কারী আলহাজ্ব ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, কার্য-সহকারী আবু মুসা, টিকাদান সুপার ভাইজার এলেমান আহমেদ চৌধুরী, টিকাদানকারী বনানী দাশ, আছকির মিয়া, আহাদ মিয়া, আলহাজ্ব আবু বকর, আশফাকুজ্জামান বাচ্চু, জুয়েল চৌধুরী, গঙ্গেশ দাশ, নিকুঞ্জ দাশ, আলফু মিয়া, সম্পা রাণী দাশ, ওবায়দুর রহমান সাইদুর, রাজু মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com