শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে সড়ক অবরোধ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ৭২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ১০ম শ্রেণির স্কুল ছাত্রকে পিঠিয়ে আহত করার ঘটনায় ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কের নবীগঞ্জের রসুলগঞ্জ বাজারে টায়ারে আগুন লাগিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রায় ২ ঘণ্টা পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সড়কের উভয় দিকে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এনে নানা ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রী সাধারণদের।
পরে নবীগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ২৪ ঘন্টার ভিতর স্কুল ছাত্রের উপর সকল হামলাকারীদের গ্রেফতার করা না হলে পরবর্তিতে আরো কঠোর আন্দোলন কর্মসূচির ডাক দেয়া হবে বলে ঘোষণা দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। উল্লেখ্য, নবীগঞ্জের সীমান্তবর্তী বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে মোবাইল ফোনে একই প্রতিষ্টানের ৬ষ্ঠ শ্রণির ছাত্র নবীগঞ্জের মুরাদপুর গ্রামের আব্দুর নুরের পুত্র শাহিনুর রহমান ফলক প্রতিদিনই উত্ত্যক্ত করে আসছিল। এ অবস্থায় গত রবিবার দুপুরে ফলক ওই ছাত্রীকে মোবাইলে ফোন দিয়ে আপত্তিজনক কথাবার্তা বলে।
এ ঘটনাটি ওই ছাত্রী তার বড় ভাই একই প্রতিষ্ঠানের ১০ম শ্রেণির ছাত্র তারেকুর রহমানের কাছে জানালে সে এর প্রতিবাদ করে। এ ঘটনার জের ধরে ফলক তার চাচাতো ভাই আব্দুল আওয়াল ও সহপাঠিদের নিয়ে এর প্রতিশোধ নেয়ার জন্য স্কুল ছুটির পর রসুলগঞ্জ নতুন বাজারের হামিদ মার্কেটের নিকট অপেক্ষা করতে তাকে। বিকেল সাড়ে ৪টার দিকে তারেকুর ওই স্থানে আসা মাত্রই তার উপর অতর্কিত হামলা করে তারা। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করে। পরে ওইদিন সন্ধ্যায়ই হামলার ঘটনার সাথে জড়িত ফলকের চাচাতো ভাই আব্দুল আউয়ালকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
গতকাল বুধবার প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জামাল মিয়া। শিক্ষক কামাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, বরইউরি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমদ, অভিভাবক কমিটির সদস্য কফিল উদ্দিন, হায়দর মিয়া, আতাউর রহমান মামুন, মুহিবুর রহমান, হারুন মিয়া, মেম্বার তোফায়েল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com