বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ পৌর এলাকায় মসজিদে চুরির ঘটনায় এলাকাবাসীর উদ্বেগ

  • আপডেট টাইম রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ৭৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ পৌর এলাকার পুর্ব তিমিরপুরস্থ শাহজালাল ইয়ামনি (রহঃ) মসজিদে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সঞ্চার হয়েছে। ক্ষুদ্ধ এলাকাবাসী চুরির সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক সৈয়দ জাহির আলীর নেতৃত্বে নেতা-কর্মীরা গতকাল মসজিদটি পরিদর্শন করেন এবং এলাকাবাসীর উদ্বেগের সাথে সহমর্মিতা প্রকাশ করে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তৎপর হওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহবান জানান। উল্লেখ্য, শাহজালাল ইয়ামনি (রহঃ) মসজিদে সম্প্রতি এই চুরির ঘটনাটি ঘটে। চোরেরা মসজিদের ভেতরে থাকা লন্ডন থেকে প্রাপ্ত ১১ খানা কোরআন শরিফ, দেয়াল ঘড়িসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com