রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৫ মে, ২০১৭
  • ৬৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বন্যা ও ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আলী সরকার। গতকাল বৃহস্পতিবার তিনি বানিয়াচং উপজেলার ১১ নং মকক্রমপুর এবং ৮ নং সুন্দরপুর ইউনিয়নের হাওর অঞ্চলের বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ বিতরণ করেন। পরিদর্শনকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আলী সরকার বলেন, প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পর্যাপ্ত চাল ও টাকা পৌঁছাচ্ছে। তিনি বলেন, গত ৩০ তারিখে সুনামগঞ্জ জেলায় জননেত্রী শেখ হাসিনা সশরীরে ঊপস্থিত থেকে সুনামগঞ্জ জেলার বন্যায় ও ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ত্রাণ তুলে দেন। সরকারের এই সাহায্য থেকে যেন কোন ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত না হয় সে দিকে দৃষ্টি রাখতে এবং যেসব এলাকায় ঘূর্ণিঝড়ে রাস্তাঘাট, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসার ক্ষতিগ্রস্ত হয়েছে তার তালিকা দেওয়ার জন্য অনুরোধ করেন। এ সময় বানিয়াচং উপজেলার নির্বাহী কর্মকর্তা সন্দিব কুমার সিংহ এবং উপজেলার চেয়ারম্যান শেখ বশীর আহমদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনসহ জেলা পরিষদের সদস্য মোঃ আসিক মিয়া, জেলা পরিষদের (সি,এ) মোঃ রিমন সরকার, ১১ নং ইউনিয়নের চেয়ারম্যামন আব্দুল আহাদ মিয়া উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com