বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সিলেটের মামলার সাজাপ্রাপ্ত আসামী শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ১৪ মে, ২০১৭
  • ৫৭২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ সিলেট কতোয়ালী থানায় দায়েরকৃত দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলার অন্যতম ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। গত বুধবার রাতে বানিয়াচং থানার অফারেশন অফিসার এসআই ওমর ফারুক, এএসআই প্রদীপসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল সিএনজি ষ্ট্রেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, দ্রুত বিচার আইনের মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ৮নং খাগাউড়া ইউনিয়নের ইমামবাড়ী তাজপুর এলাকার আব্দুল আওয়াল এর ছেলে আব্দুল আলীকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র আরো জানা যায়, ২০১০ সালে সিলেট কতোয়ালী থানায় (জিআর নং -৯৫১/১০) দ্রুত বিচার আইনের মামলার অন্যতম আসামী আব্দুল আলীর বিরুদ্ধে ২০১১ সালে ২ বছরে কারাদন্ড, ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। সাজা হওয়ার পর থেকেই সে পালিয়ে বেড়াচ্ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com