বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে ‘ইনাতগঞ্জ’ পৌরসভা হবে-এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ১৪ মে, ২০১৭
  • ৫২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলায় ‘ইনাতগঞ্জ’ একটি ঐতিহ্যবাহী স্থান। এখানে দিন দিন ব্যবসা বাণিজ্যের প্রসার হচ্ছে। এ স্থানটিকে পৌরসভা করার দাবী উঠেছে।
শনিবার বিকেলে ইনাতগঞ্জ বাজার কমিটি’র পক্ষ থেকে দেয়া সংবর্ধনা সভায় এমপি কেয়া চৌধুরীর কাছে এ দাবী তুলে ধরা হয়।
আয়োজিত সভায় এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছেন বলেই ব্যাপক উন্নয়ন হচ্ছে। আমি নেত্রীর কাছ থেকে উন্নয়ন এনে নবীগঞ্জ-বাহুবলের স্থানে স্থানে বরাদ্দ দিচ্ছি। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে আমি আগামীতে ইনাতগঞ্জকে পৌরসভায় রূপান্তর করব।
এ সভায় বক্তব্য রাখেন, ৩নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলুর রশিদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ইনাতগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি আমুন উদ্দীন, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আছাব উল্লা, সাংগঠনিক সম্পাদক ইজাজুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সানাই মিয়া, সাবেক সভাপতি আজিজুর রহমান, ট্রাক মালিক শ্রমিক ইনাতগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি জমির উদ্দীন, যুবলীগ নেতা নোমান হোসেন, আব্বাস আহমদ, মোঃ জালাল, ছাত্রলীগ নেতা কাইফু, মুসা, মফিজুর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com