শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাসীর প্রতিবাদে মহিবুল ইসলাম শাহীনের নেতৃত্বে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২২ মে, ২০১৭
  • ৬৪২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে সরকার দলীয় সরাসরি মদদে পুলিশ কর্তৃক তল্লাসীর নামে নগ্ন ভাংচুরের প্রতিবাদে কেন্দ্রীয় যুবদলের অংশ হিসেবে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী সদস্য মহিবুল ইসলাম শাহীনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪ টায় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলের সামনে এক সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুল আহাদ, আব্দুল মালেক, গাজী খান আফজল, মঈনুদ্দিন শাহীন, শেখ ফারুক আহমেদ, আফরোজ আহমেদ, কাজী শামছুল হক শিমুল, জিয়াউর রহমান আলমগীর, ফরিদ্দুজ্জামান রনি, মোতাহের হোসেন, জুবায়ের আহমেদ, জিলু মিয়া, নজরুল ইসলাম, নিজাম উদ্দিন শামীম, আলমগীর মিয়া, সুহেবুর রহমান, কাউছার আহমেদ, নাজমুল ইসলাম দিপু, সাদ্দাম হোসেন, আবিদ মিয়া ও এম এ রুবেল প্রমূখ।
সভায় কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী সদস্য মহিবুল ইসলাম শাহীন বলেন, দেশনেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কাক ডাকা ভোরে পুলিশ তল্লাসী ফ্যাসিষ্টবাদী সরকারের দেউলিয়া প্রলয় চিত্র। আমরা স্পষ্ট ভাসায় হুসিয়ার করে বলতে চাই, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার ও ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করতে হবিগঞ্জ জেলা যুবদল অঙ্গীকার বদ্ধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com