শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুর উপজেলার উম্মুক্ত বাজেট ঘোষনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ৬৬১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতকে বেশী গুরুত্ব দিয়ে মাধবপুর উপজেলার ৭ কোটি ৪৩ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান এ বাজেট ঘোষনা করেন। বাজেট পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান তৌফিক আলম চৌধুরী, পঃপঃ কর্মকর্তা আকিব উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়েজুল ইসলাম, প্রেমদাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুছা মিয়া, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ অলিদ মিয়া প্রমূখ। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন তহবিল ২ কোটি ৬০ লাখ টাকা। ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৫০ লাখ ১৩ হাজার টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com