শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হাতি দিয়ে চাঁদাবাজি

  • আপডেট টাইম বুধবার, ২৪ মে, ২০১৭
  • ৫৫৯ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হাতি দিয়ে চাঁদাবাজি শুরু হয়েছে। প্রতিদিনই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাতির মাউথ জয়নাল আবেদীন পুরান বাজার থেকে শুরু করে রেল স্টেশন, দাউদনগর বাজার, ড্রাইভারবাজারসহ বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ৫ টাকা, ১০ টাকা করে আদায় করা হচ্ছে। কেউ টাকা দিতে অনিহা প্রকাশ করলে হাতি ওই দোকানের মালামাল নষ্ট করে দেয়। এমনিক ব্যবসায়ীদেরকে ভয়ভীতি দেখায়। অনেককে বাধ্য হয়ে চাঁদা দিতে হয়। কয়েকজন ব্যবসায়ী জানান, ভয়ে টাকা দিতে হয়। নতুবা হাতি দিয়ে জিনিস নষ্ট করে দেয়া হয়। হাতির মাউথ জয়নাল আবেদীন জানায়, হাতি লালন পালন করতে খরচ বেশি। আয় না থাকায় মানুষের কাছ থেকে সাহায্য তুলে হাতির ভরণ পোষণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com