বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সায়হামে চাকুরীর প্রলোভন দিয়ে শহরের যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা

  • আপডেট টাইম বুধবার, ২৪ মে, ২০১৭
  • ৬৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চাকুরী প্রলোভন দিয়ে হবিগঞ্জ শহরের এক যুবতীকে শায়েস্তাগঞ্জের একটি হোটেল নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছে লম্পট দালাল। পরে জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যায় ওই দালাল। হোসনা বেগম জানায় সদর উপজেলার বহুলা গ্রামের হোসনে আরা (২০) এর দারিদ্রতার সুযোগে নোয়াপাড়া ইউনিয়নের ভেঙ্গেঁডোবা গ্রামের মৃত ফজর আলীর পুত্র মোঃ জালাল মিয়ার সাথে তার পরিচয় হয়। সে হোসনাকে সায়হাম নিট কম্পোজিটে চাকুরীর প্রলোভন দেয়। পরে সে গত ২ মে হোসনাকে চেয়ারম্যান ও স্কুল সার্টিফিকের্টসহ কাগজপত্র নিয়ে তাকে সায়হাম টেক্সটাইল মিলে নিয়ে যায়। সেখানে কাগজ জমার দেয়ার পর হোসনাকে জানায় ২২ মে তার ইন্টারভিউ।
২২ মে সকালে হোসনাকে নিয়ে জালাল নোয়াপাড়া মিলে যায়। সেখানে ঘুরাঘুরির পর বলে ২৩ মে ইন্টারভিউ নেয়া হবে। পরে তাকে নিয়ে বাসযোগে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার একটি হোটেলে নিয়ে আসে। সেখানে একটি রোমে হোসনার শ্লীলতাহানির চেষ্টা চালায় জালাল। এ সময় হোসনার চিৎকারে লোকজন এগিয়ে এলে জালাল পালিয়ে যায়। পরে এলাকাবাসি তাকে উদ্ধার করে তার পিতার জিম্মায় দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com