বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে যৌতুকের জন্য গৃহবধুকে অমানবিক নির্যাতন

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৪৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাদতপুর গ্রামে নিপা আক্তার (২০) নামের এক গৃহবধুকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যৌতুকের দাবিতে তার স্বামী ফরহাদ মিয়া তাকে গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাকা দিয়েছে বলে জানান নিপা আক্তার। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত নিপা জানান, ২ বছর আগে ওই গ্রামের ফরহাদ মিয়ার সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে ফরহাদ তাকে নির্যাতন করতো। গত দুই দিন ধরে একই দাবিতে ফরহাদ নিপাকে একটি ঘরে আটকে রেখে নির্যাতন চালায়। বৃহস্পতিবার সকালে ফরহাদ একটি খুন্তি গরম করে নিপার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাকা দেয়। এতে নিপার শরীর ঝলসে যায়। নিপার চিৎকারে আশপাশের প্রতিবেশিরা এগিয়ে এলে তার স্বামী ফরহাদ মিয়া পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com