শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজমিরীগঞ্জে আম পাড়া নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ২৫

  • আপডেট টাইম রবিবার, ২৮ মে, ২০১৭
  • ৬৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার ঘরদাইর গ্রামে আম পাড়া নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষ হয়।
আহতরা জানায়, ওই গ্রামের হামদু মিয়ার সাথে একই গ্রামের শরীফ মিয়ার একটি গাছ নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। শনিবার ওই বিরোধপূর্ণ গাছের আম পাড়া নিয়ে উভয়ের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে আহত মোশাহিদ মিয়া (৩০), আজিজুল (২০), শরীফ উদ্দিন (৪০), গিয়াস উদ্দিন (৪৫), সামছুল (২৮), খুর্শেদ আলী (৩০) ও হামদু মিয়া (৩৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনার পর থেকে ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com