বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ড্রেনের প্রতিবন্ধকতা অপসারনে মেয়র গউছের তাৎক্ষণিক অভিযান

  • আপডেট টাইম শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ৪৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় পানি নিস্কাশনের অন্তরায়গুলো অপসারনে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ পরিদর্শন করেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। অতিবৃষ্টির কারনে বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় পানি জমে যায়। পৌর নাগরিকদের সমস্যা লাঘবে পৌরসভা ড্রেনের প্রতিবন্ধকতা অপসারণে তাৎক্ষনিক অভিযানে নামে। মেয়র আলহাজ্ব জি, কে গউছ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকাবাসীর সাথে ড্রেনেজ সমস্যা নিয়ে আলোচনা করেন। মেয়র বলেন এটা অত্যন্ত দুঃখের বিষয় যে পৌর এলাকার পানি নিস্কাশনের স্থানগুলো বিশেষ করে বাইপাসের আশপাশে জমিগুলো অবৈধভাবে দখল করে একটি মহল অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মান করেছে। তারা পানি নিস্কাশনের খাল বা ড্রেনগুলো সংকুচিত করে ফেলেছে। আমরা ড্রেনের মুখে প্রতিবন্ধকতাগুলো অপসারন করছি। এ কাজ করতে গিয়ে অনেকের অসুন্দর কথা শুনতে হয়। কিন্তু আমি জলাবদ্ধতার কষ্ট থেকে মানুষকে মুক্ত করতে আইন প্রয়োগে বা ব্যবস্থা গ্রহনে পিছপা হবো না। মুষ্টিমেয় লোকের জন্য পৌরবাসী কষ্ট করবে তা মেনে নেয়া যায় না। তাই অবৈধ স্থাপনা উচ্ছেদে আমি কোন আপোষ করবো না।
তিনি বিল্ডিং কোড মেনে এবং পানি নিস্কাশনের জন্য প্রয়োজনী জায়গা খালি রেখে স্থাপনা নির্মাণ করতে পৌরবাসীর প্রতি আহবান জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আলমগীর ও গৌতম কুমার রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com