রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে বাড়ির জোরপূর্বক গাছ কাটার অভিযোগে ভাসুর, দেবর ও ভাসুর পুত্রদের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ৭৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে জোরপূর্বক গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে মামলা হয়েছে। গজনাইপুর ইউনিয়নের গাবদেব গ্রামের প্রবাসী মুহিত মিয়ার স্ত্রী পারভিন বেগম বাদী হয়ে গত ২৯ মে নবীগঞ্জ থানায় তার ভাসুর, দেবর ও ভাসুরপুত্রের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন, ভাসুর আব্দুল আউয়াল, দেবর আব্দুল মন্নান, ভাসুর পুত্র জিলা মিয়া, কামাল মিয়া, ছায়েদ মিয়া ও জায়েদ মিয়া। এদিক মামলা দায়ের করায় বিবাদী পক্ষ আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে। দেবর মান্নান সহ আসামীরা মামলা তুলে নেয়ার জন্য বাদী পারভীন বেগমকে বিভিন্ন ভাবে হুমকী প্রদান করছে। এদের ভয়ে পারভীন স্বামীর বাড়িতে বসবাস করা হুমকীর সম্মূখীন হয়ে পড়েছে বলে পারভীন আক্তার জানান।
মামলার বিবরণে প্রকাশ, পারভীনের স্বামী মুহিদ মিয়া বিদেশে অবস্থান করছেন। অনেক আগে থেকে তাদের জায়গা সম্পত্তি সম্পূর্ণ পৃথক করে দেয়া হয়েছে। গত ২৮ মে পারভীন বেগম তার পিতার বাড়িতে ছিলেন। এ সুযোগে আসামীরা পারভীন বেগমের স্বামীর মালিকানাধীন ৩টি গাছ কেটে নিয়ে যায়। খবর পেয়ে পারভীন বেগম বাড়িতে এসে ঘটনা দেখে স্থানীয় মুরুব্বিদের কাছে বিচারপ্রার্থী হন। কিন্তু তারা বিচার না মানায় পারভীন বেগম মামলা দায়ের করেন। আসামীরা জোরপূর্বক পারভীন বেগমের স্বামীর জমি থেকে মাটিও কেটে নিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com