রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে হতদরিদ্র শিক্ষার্থীর মধ্যে ৪ লাখ টাকার চেক প্রদান করলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
  • ৫৭৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শতাধিক হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান সভা কক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের হতদরিদ্র ছাত্র/ছাত্রীদের হাতে জনপ্রতি ৪ হাজার টাকা করে আর্থিক সাহায্যের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রেটারী খন্দকার আলাউদ্দিন, নবচেতনার চুনারুঘাট প্রতিনিধি জিলানী আখনজী, উবাহাটা ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য চান্দ আলী, ওয়াহিদুল ইসলাম সুমন প্রমুখ।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের পড়া লেখার আগ্রহের লক্ষে এই চেক বিতরণ করা হয়েছে। এই চেকের মাধ্যমে সকলের মঝে অনুপ্রেরণা সৃষ্টি হবে এবং তাদের মধ্যে প্রতিযোগিতা গড়ে উঠবে। এতে করে ছাত্র-ছাত্রীদের মধ্যে আলোরণ সৃষ্টি হবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি আরও বলেন, আমরা আশা করি এ টাকা শিক্ষার্থীরা লেখা পড়ার কাজে ব্যয় করবে। ফলে শিক্ষার মান আরও গতিশীল হবে।
চুনারুঘাট উপজেলা পরিষদের রাজস্ব খাত হইতে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে এ টাকা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com