বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি

  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫২৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা ১৯ দল মনোনীত চেয়ারম্যান প্রার্থী, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহানকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি (এরশাদ)। গত শনিবার বিকালে এক সভায় তারা এ সমর্থন ব্যক্ত করেন। জাপা নেতারা বলেন দল-মত বুঝিনা সৈয়দ মোঃ শাহজাহান একজন সৎ, যোগ্য, কর্মঠ ও জনসাধারনের স্বার্থ রক্ষায় কাজ করবে। তিনি মানুষকে যথার্থ সম্মান করবেন এবং সাধারন মানুষ কাজ করাতে ভোগান্তিতে পড়বে না এ কারনে উনাকে আমরা সমর্থন দিয়েছি। নির্বাচনে দল-মত, জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে আনারস মার্কায় ভোট দিয়ে সৈয়দ মোঃ শাহজাহানকে বিজয়ী করার জন্য মাধবপুরবাসীর প্রতি অনুরোধ জানান। সভায় বক্তব্য রাখেন সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা জাপা সাধারন সম্পাদক আব্দুল ওহাব, সহসভাপতি কাছন মিয়া সর্দার, মাওলানা বাহার উদ্দিন, পৌর সভাপতি দুলাল মিয়া, সাধারন সম্পাদক জামালউদ্দিন, জাপা নেতা দৌলদ মোল্লা, আক্তার মিয়া প্রমূখ। পরে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী আনারস প্রতীকের পক্ষে মাধবপুর বাজারে গণসংযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com