বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

উজিরপুর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় আটক ২

  • আপডেট টাইম রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের উজিরপুর থেকে গরু চুরি করার সময় গাড়িসহ দুই চোরকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। আটকরা হল সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের ছালেক মিয়ার পুত্র কুখ্যাত গরু চোর ফয়সল (৩০) ও উমেদনগর এলাকার আব্দুন নুরের পুত্র পিকআপ ভ্যান চালক খেলু মিয়া (২৫)। পুলিশ জানায়, গত শুক্রবার রাত ৮টার দিকে উজিরপুর গ্রামের এনামুল হকের দুইটি গরু চুরি করে পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া করলে তারা গরু ফেলে পালিয়ে আসে। পরে সদর থানার এসআই হোসেন আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রাত ৯টার দিকে কিবরিয়া ব্রীজ এলাকা থেকে তাদের আটক করে। এ ব্যাপারে গরুর মালিক এনামুল হক বাদী হয়ে আটক দুইজনসহ উজিরপুর গ্রামের নজরুল ইসলাম ও এবাদুলকে আসামী করে বানিয়াচং থানায় মামলা করেন। বানিয়াচং থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ গতকাল শনিবার দুপুরে আটক দুইজনকে বানিয়াচং থানায় নিয়ে যান এবং জিজ্ঞাসাবাদ শেষে বিকালে আদালতে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com