রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ৭৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, শেখ হাসিনার সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে। দেশের মানুষজনকে বিভিন্ন ভাতা প্রদান করায় শেষে বয়সে এখন আর কাউকে পরিশ্রম করতে হয় না। তিনি আরো বলেন, দেশকে আরো এগিয়ে নিতে হলে গ্রামের লোকজনকেও সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। যার ফলে শিক্ষার্থীরা লেখাপড়ায় মনযোগী হয় এবং শিক্ষার হার বাড়ে।
শুক্রবার বিকালে ৭০ লাখ টাকা ব্যয়ে রিচি উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সারাদেশের ন্যায় হবিগঞ্জেও রাস্তাঘাট, স্কুল-কলেজ এবং মসজিদ-মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। এমপি আবু জাহির আরো বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শিক্ষার কোনও বিকল্প নেই। তাই সকলের সন্তানকে নিয়মিত স্কুলে পাঠানোর জন্য আহবান জানান এমপি আবু জাহির।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিচি গ্রাম পঞ্চায়েতের সহ সভাপতি ডাঃ বরকত আলী, রিচি পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রিচি যুব সংঘের সাধারণ সম্পাদক ডাঃ জিতু মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ কামাল উদ্দিন, আব্দুল মান্নান সেলিম, আব্দুর রাজ্জাক, কাজল আহমেদ, আব্দুর রশিদ, মোঃ লাল মিয়া, গণি মিয়া, কৃষক লীগ নেতা আব্দুল হেকিম, ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদসহ এলাকার মুরুব্বীয়ান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com