সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে এক বাড়িতে অগ্নিকান্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের লালচান গ্রামে নিরীহ পরিবারের বসতঘর আগুনে পুড়িয়ে ছাই হয়ে গেছে। এতে নগদ ৭০ হাজার টাকাসহ আসবাবপত্র পুড়ে গেছে।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে লালচান গ্রামের মধু মিয়ার বসতঘরে এ অগ্নিকান্ড ঘটে। এতে ঘরের বেড়া, টিন ও আসবাপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ মধু মিয়ার স্ত্রী মোছাঃ সামছুন্নাহার বলেন, রাতে খাওয়া-ধাওয়া শেষে স্বামী ও ১ মেয়ে নিয়ে ঘুমিয়ে যাই। রাত সাড়ে ১২টার দিকে আগুন দেখে ঘর থেকে বের হই। পরে গ্রামের লোকজন আগুন নিভাতে সহযোগীতা করেন। আগুনে ঘরের বেড়া, টিন, আসবাপত্র ও নগদ ৭০ হাজার টাকাসহ ঘরের মুল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ওয়ার্ডের মহিলা মেম্বার আইয়ূব চান বিষয়টি নিশ্চিত করে বলেন, মধু মিয়ার ঘরে কে বা কারা আগুন দিয়েছে জানা যায়নি। শানখলা ইউনিয়নের চেয়ারম্যান সবুজ তরফদার বলেন, মধু মিয়ার ঘরে আগুনের ঘটনা শুনেছি। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত জানা যায়নি। ধারনা করা হচ্ছে ভাইয়ে ভাইয়ে জমি সংক্রান্ত বিরোধের কারণে একে অপরকে ঘায়েল করতে আগুনের ঘটনা ঘটাতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com