শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে র‌্যাবের অভিযান ৩ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭
  • ৭৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ডেমেশ্বর গ্রাম থেকে ইয়াবা ও বিভিন্ন মালামালসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছে, ডেমেশ্বর গ্রামের মৃত দেওয়ান মুহিত মিয়ার ছেলে গোলাম কিবরিয়া ওরপে রিগান (২৯), আউশপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৫) ও একই গ্রামের ছমর উদ্দিনের ছেলে মহিবুর রহমান ওরপে সোহাগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪ জুলাই সন্ধ্যে সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে এডি জে.এম. ইমরানসহ একদল র‌্যাব সদস্য ডেমেশ্বর গ্রামে অভিযান চালিয়ে ডেমেশ্বর গ্রামের জনৈক দেওয়ান মুহিত মিয়ার প্লাস্টিকের দরজা তৈরীর কারখানার সামনে থেকে তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৩৫০ পিছ ইয়াবা, মাদক বিক্রির টাকা, ২টি মোবাইল ফোন ও ৪টি সিমকার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানা যায় যে, আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। উদ্ধারকৃত আলামতসমূহ ও গ্রেফতারকৃত আসামীদের হবিগঞ্জ সদর থানায় মামলার মূলে হস্তান্তর করে র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com