বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে কিশোর নিখোঁজ ৬ দিনেও উদ্ধার হয়নি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ৫৮০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে নিখোঁজের ৬ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি কিশোর ইকরামুল আলম (১৪)। চুনারুঘাট পৌরসভার পূর্ব বড়াইল গ্রামের খুর্শেদ আলমের পুত্র ইকরামুল আলম (১৪) গত ৭ জুলাই শুক্রবার রাত ৮টায় পার্শ্ববর্তী বাসায় যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি।
তার মা চুনারুঘাট আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক শিউলী আক্তার জানান, তার একমাত্র ছেলে ইকরামুল আলম ৭ম শ্রেণি  পর্যন্ত পড়ালেখা করেছে। সে শায়েস্তাগঞ্জে একটি ওয়ার্কশপে কাজ করত। গত ৭ জুলাই শুক্রবার রাত ৮টার দিকে সে পার্শ্ববর্তী বাসায় যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে না পেয়ে তার মা চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার ডায়েরী নং- ৫২৮/১৭, তারিখ- ০৯/০৭/২০১৭। সন্তানকে হারিয়ে বাবা-মা সহ পরিবারের লোকজন পাগলপ্রায় হয়ে পড়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com