শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ে ব্র্যাকের জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ শুরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৬২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে জেন্ডার সচেতনতা মূলক প্রশিক্ষণ শুরু হয়েছে। ব্র্যাক সমন্বিত উন্নয়ন জেন্ডার কর্মসূচীর উদ্যোগে বানিয়াচং সদর অফিসের আওতাভূক্ত এলাকা দরগা মহল্লা এ প্রশিনটি অনুষ্ঠিত হয়। জেন্ডার কর্মসূচী সংগঠক দেলোয়ার হোসেন ও আব্দুল্লাহ আল আহাদ’র পরিচালনায় এতে প্রায় ২৪ জন নারী ও পুর”ষ অংশ গ্রহন করে। গতকাল উক্ত প্রশিণ কর্মশালাটি পরিদর্শন করেন এইচএনপিপি এন্ড ওয়াশ কর্মসূচীর প্রোগ্রাম প্রধান ব্র্যাক প্রধান কার্যালয়ের হোসনে আরা ফেরদৌসি, উপজেলা উন্নয়ন সমন্বয়কারী মোঃ মহসিন উদ্দিন, জেন্ডার সেক্টর স্পেশালিস্ট মোঃ আতিয়ার রহমান, এলাকা উন্নয়ন সমন্বয়কারী মোঃ ফকরুল আলম ভূইয়া, সিইপি, এইচআরএলএস ও জেন্ডার প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার মোঃ মতিউর রহমান। প্রশিক্ষণে জেন্ডার বৈষম্য দূরীকরণ ও পারিবারিক নির্যাতন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধসহ সুখী ও শান্তিপূর্ণ পরিবার ও সমাজ গঠনে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষনের পর প্রশিক্ষনার্থীরা যেন পরবর্তীতে তা কাজে লাগিয়ে পরিবার ও সমাজকে আলোকিত করতে পারে এ লক্ষ্যে  ২০১৪ সালের মধ্যে ২ হাজার ৪শ জন নারী পুরুষকে এ প্রশিক্ষনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com