শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের যন্ত্রনায় অতিষ্ট রোগীরা

  • আপডেট টাইম সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৬৬০ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা থাকা সত্বেও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ওষুধ কোম্পানির প্রতিনিধিদের যন্ত্রনায় অতিষ্ট হয়ে উঠেছে।  ওয়ার্ড থেকে শুরু করে জরুরী বিভাগ পর্যন্ত এরা দল বেধে অবাধে বিচরণ করতে থাকে। ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ হাসপাতালের আউটডোরের সামনে অবস্থান নেন। সুযোগে প্রবেম করেন চেম্বারে। চিকিৎসা নিতে আসা রোগীরা ডাক্তারের চেম্বার থেকে বের হবার সাথে সাথে রোগীর প্রেসক্রিপশওেনর উপর হুমরী খেয়ে পড়েন প্রতিনিধিরা। শুরু হয় ব্যবস্থাপত্র নিয়ে টানাটানি। বিভিন্ন ওয়ার্ডে ঢুকে সিস্টারদের কাছে থাকা রোগীদের ফাইল নিয়েও টানাটানি করেন তারা। রবিবার দিনভর সদর হাসপাতালে সরেজমিন অবস্থান নিয়ে এমন পরিস্থিতি দেখা যায়।
বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রতীন্দ্র চন্দ্র রায়ের নজরে আনলে তিনি স্টাফদের দিয়ে তাৎক্ষনিক সকল ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতাল থেকে বের করে দেন।
হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশ মতে প্রতি বুধবার ও রবিবার দুইটা থেকে আড়াইটা পর্যন্ত ডাক্তারদের সাথে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাক্ষাতের কথা রয়েছে।
এ ব্যাপারে তত্ত্বাবধায়ক জানান, কোন অবস্থাতেই ঔষধ কোম্পানীর লোকদের অফিস টাইমে প্রবেশ করতে দেয়া হবে না। যারা নিয়ম অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com