রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ৬৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দলীয় কর্মকান্ড স্থবিরতা, ৪ বছরেও পুর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারা এবং সর্বশেষ কেন্দ্র ঘোষিত সম্মেলন আয়োজন করতে ব্যর্থতার কারনে মাধবপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে জেলা ছাত্রলীগ। গত রবিবার হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কর্মীসভা শেষে এ ঘোষণা দেন জেলা সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী ও সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত।
২০১৩ সালের ২৪ ডিসেম্বর ১৬ সদস্য বিশিষ্ট মাধবপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। কমিটিতে মজিব উদ্দিন তালুকদার ওয়াসিমকে সভাপতি ও শহিদুল ইসলাম শান্তকে সাধারণ সম্পাদক করা হয়। ১০ জুলাই মাধবপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন করার জন্য সম্প্রতি হবিগঞ্জ জেলা ছাত্রলীগ চিঠি দেয় উপজেলা নেতৃবৃন্দকে। কিন্তু তারা সম্মেলনের আয়োজন করেনি। পরে আবারো ২২ জুলাই সম্মেলনের তারিখ নির্ধারন করে হবিগঞ্জ জেলা কমিটি। কিন্তু ওই দিনও সম্মেলনের আয়োজন করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com