বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটের নিশ্চিন্তপুরে পল্লী বিদ্যুতের উদ্বোধন করলেন এমপি মাহবুব আলী

  • আপডেট টাইম রবিবার, ৩০ জুলাই, ২০১৭
  • ৬৫৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে পল্লী বিদ্যুতের শুভ উদ্বোধন করলেন এমপি এডভোকেট মাহবুব আলী। শনিবার দুপুরে নিশ্চিন্তপুর গ্রামে পল্লী বিদ্যুতের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী আলতা মিয়া। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ আজাদ মাস্টারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি এডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, পল্লী বিদ্যুতের ডিজিএম শওকাতুল আলম, সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাস্টার, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ূব আলী তালুকদার, মাওলানা তাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মদরিছ মিয়া মহালদার, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শফিউল আলম তালুকদার ভিপি মানিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম নবিউর রহমান প্রমুখ। ওই গ্রামের ১৮৯টি পরিবার বিদ্যুতের আওতায় এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com