বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ের বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতিকে সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা দিয়েছে বানিয়াচং উপজেলা বাউল কল্যাণ ফেডারেশন। গত শুক্রবার সন্ধ্যার পর বানিয়াচং বাউল কল্যাণ ফেডারেশন বড়বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এক সংবধর্না অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফেডারেশনের সহ-সভাপতি আঃ জব্বার মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মুজাহিদ আলম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি বানিয়াচং বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নব-নির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক শাহ জাহান মিয়া, বিশিষ্ট সাংবাদিক ও বাউল কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা আখলাক হুসেন খান খেলু, সহ-সভাপতি নূরুল আমিন, কোষাধ্যক্ষ মোঃ সাহিদুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এস.এম. সাইফুল ইসলাম সেলিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক আলী আকবর, সদস্য সুহেল মিয়া, নবীর আলী ও আনহার মিয়া। সাংবাদিক মাহমুদুল হাসান ধন মিয়া ও আবুবকর দুদু মিয়া। বানিয়াচং বাউল কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শুকুর উল্লা, দপ্তর সম্পাদক আলা হোসেন ঠাকুর, আমিনুল ইসলাম সদস্য, ঠিকাদার মিয়া হোসেন, সিজিল, অলি রহমান, হুছন মুহাম্মদ, কে-আলম বাচ্চু মিয়া, আঃ সালাম, আবুল খায়ের, ফুল মিয়া, শওকত প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে ব্যবসায়ী কল্যাণ সমিতির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। নব-নির্বাচিত সভাপতি বানিয়াচং বাউল কল্যাণ ফেডারেশন সকল স্তরের নেতৃবৃন্দকে ধন্যবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com