শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭
  • ৫৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শিশুদের ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকালে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৫জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, গত কয়েকদিন পূর্বে শিশুদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে উপজেলার বাউসা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের হান্নান মিয়া ও একই গ্রামের ফুলকাছ মিয়ার পুত্র নাজিম মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয় এরই জের ধরে হান্নান মিয়া ও ফুলকাছ মিয়ার লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় এলাকাজুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছিলো। এর সুত্রধরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হান্নান মিয়া ও ফুলকাছ মিয়া পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুপক্ষের লোকজন ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। সংঘর্ষে উভয় পরে মহিলাসহ ১০জন আহত হন। আহতদের মধ্যে হান্নান মিয়া (৫৩), ফুলকাছ মিয়া (৬০), আলমাছ উল্লাহ (৫৫), আছিয়া বেগম (৪০), তাছলিমা বেগম (২০) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশংখাজনক দেখে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় যেকোনো সময় আবারও বড় ধরণের সংঘর্ষে আশংকা করছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com