বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরের টাউন মসজিদ এলাকায় এক রাতে ৮ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

  • আপডেট টাইম সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের টাউন মসজিদ এলাকায় এক রাতে ৮ ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই এলাকার পাহারাদারকে আটক করে পুলিশে দিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল রবিবার বিকালে শুকুর আলী (৩০) নামের পাহারাদারকে পুলিশে সোপর্দ করা হয়। সে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত নুর আলীর পুত্র। এর আগে গত শনিবার রাতে ওই এলাকার আদর্শ পোশাক বিতান, ইসলামিয়া পোশাক বিতান, সোহাগ বস্ত্র বিতান, রংলিপি আর্ট, শাহজালাল পোশাক বিতান, আমিনা ফ্যাশন, আমিন ট্রাভেলস ও ঝাল খাবার প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়।
উল্লেখিত দোকান থেকে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন। গতকাল রবিবার রাত ১১টায় ব্যবসায়ী নেতৃবৃন্দ সদর থানায় গিয়ে চুরির অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ওসি ইয়াছিনুল হক জানান, চুরির রহস্য দ্রুত উদঘাটন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com