শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরতলীর নারায়ণপুরে যুবকের বিষপানে আত্মহত্যার চেষ্টা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭
  • ৬৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর নারায়নপুর গ্রামে ভানু গোপ (৩৫) নামের এক ব্যবসায়ী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তিনি ওই গ্রামের কামেদা গোপের পুত্র।
জানা যায়, ভানু গোপ দীর্ঘদিন ধরে শ্মশানঘাট এলাকায় ওয়ার্কশপের ব্যবসা রয়েছে। রবিবার দিবাগত রাত ১২টার দিকে ভানু বিষপান করেন চটপট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
তার আত্মহত্যার চেষ্টার সঠিক কারণ জানা যায়নি। তবে একটি সূত্র জানায়, ব্যবসার পাশাপাশি ভানু বিভিন্ন ক্রিকেট খেলায় বাজি ধরতেন। সম্প্রতি আইপিএল ক্রিকেট খেলায় বাজি ধরেন। আইপিএলের একটি খেলায় বাজিতে তিনি হেরে যান। তার বিষপানের পেছনে এটিও একটি কারণ বলে সূত্র জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com