বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাউল শিল্পী সোহাগীর দুই বন্ধুর জামিন শুনানী আজ

  • আপডেট টাইম বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ৬৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপের্টার ॥ হবিগঞ্জ শহরের খাঁজা গার্ডেন সিটি থেকে বন্ধুদের সাথে পালিয়ে যাওয়া বাউল শিল্পী সোহাগীর কারাগারে আটক দুই বন্ধুর জামিন শুনানী আজ বুধবার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। অপরদিকে সোহাগী তাঁর স্বামী মানিক মিয়াকে নিয়ে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পইল রোডে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছে।
জানা যায়, গত ৯ আগষ্ট খাজা গার্ডেন সিটি থেকে উমেদনগর গ্রামের গেদা মিয়ার পুত্র রুহুল আমিন ও কুটি মিয়ার পুত্র রুবেল মিয়া নামের দুই যুবকের সাথে বাউল শিল্পী সোহাগী পালিয়ে যায়। তাঁর স্বামী পুলিশকে এ বিষয়ে অবগত করলে পুলিশ গত রবিবার গোয়াইনঘাটের বিছনাকান্দি এলাকায় একটি নৌকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে তাঁর স্বামী বাদি হয়ে রুহুল আমিন ও রুবেল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে তাদেরকে আদালত কারাগারে প্রেরণ করেন এবং সোহাগীর জবানবন্দি ও ডাক্তারী পরীক্ষা শেষে বিচারক তাঁর স্বামী মানিক মিয়ার জিম্মায় দেন। এরপর থেকে মানিক মিয়া তাঁর স্ত্রীকে নিয়ে হবিগঞ্জ শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com