বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বেতন পরিশোধ না করায় মাধবপুরে ১৮ শিক্ষার্থীকে পরীক্ষা দিতে দেয়া হয়নি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৬৬১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের আহম্মদপুর উচ্চ বিদ্যালয়ের ১৮জন শিক্ষার্থী বেতন পরিশোধ না করায় তাদেরকে পরীক্ষ দিতে দেয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাই মাসে ঐ বিদ্যালয়ের অর্ধবার্ষিক ও এসএসসি পরীক্ষার্থীদের প্রিটেষ্ট পরীক্ষা অনুষ্টিত হয়। ২০ জুলাই এসএসসি পরীক্ষার্থীদের আইসিটিসহ অন্যান্য শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হলে প্রধান শিক্ষকের দায়িত্বপ্রাপ্ত গোলবাহার খানম হলে প্রবেশ করে এসএসসি পরীক্ষার্থীসহ মোট ১৮ শিক্ষার্থীকে বেতন না দেয়ার কারণে হল থেকে বের করে দেন এবং তাদের পরীক্ষা দিতে দেননি। ফলে শিক্ষার্থীরা মানষিকভাবে ভেঙ্গে পড়েছে। এব্যাপারে শিক্ষার্থীরা অভিভাবকের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখায় কর্মরত সৌকত আলীর সংগে যোগাযোগ করেও কোন ফল পাননি বলে জানান এক অভিভাবক। পরে এসএসসি পরীক্ষার্থী সায়েমা আক্তারের পিতা মাওলানা আব্দুল মতিন বাদী হয়ে জেলা প্রসাশক, জেলা শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে এলাকাবাসীর চাপের মধ্যে ১৬ আগষ্ট বুধবার ১০ জন এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নিতে বাধ্য হন প্রধান শিক্ষক। এব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলবাহার খানম জানান, এটি ভুলবশত হয়েছে শ্রেণি শিক্ষক কয়েকজনকে বের করে দিলেও যারা আমার নিকট এসেছে আমি তাদেরকে পরীক্ষা দিতে দিয়েছি, যারা আসেনি আজ ১৬ আগষ্ট বুধবার তাদের পরীক্ষা গ্রহণ করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com